সিরাজগঞ্জ প্রতিনিধি / : 275
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
সলংগায়ে ৩২৮ গ্রাম হেরোইনসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন
ব্যাটালিয়ন র্যাব-১২,র সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন,
সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
বৃহস্পবার
(১৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ র্যাব-১২,সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার
দীপংকর ঘোষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সিরাজগঞ্জ র্যাব-১২,র সদর কোম্পানির একটি
চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ আগস্ট ২০২৫ খ্রিঃ রাত ০১.৪৫ ঘটিকায়
“সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর ন্যাশনাল ফুড ভিলেজ
এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
৩২৮ গ্রাম হিরোইনসহ ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার
সাথে থাকা হিরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ১,০০০/- টাকা জব্দ
করা হয়।
গ্রেফতারকৃত
আসামি ০১। মোছাঃ সারমিন খাতুন (২৪), স্বামী- মোঃ রবিউল ইসলাম, পিতা- মোঃ এসরাঈল হোসেন,
সাং-দিয়াড় মহব্বতপুর (মাটিকাটা ইউপি), থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হিরোইন
বাসে বহন করে নিজ হেফাজতে রেখে ঢাকা শহর ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
একটি মামলা দায়ের করা হয়েছে।
আকাশজমিন/আরআর