ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

চাঁপাইনবাবগঞ্জে মাদরাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৩:৫২ পিএম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি আবাসিক মাদরাসার দুই শিশু শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে।  শনিবার (১৬ আগস্ট) ভোর রাত সাড়ে ৪টার দিকে ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু হলো গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)

 

স্থানীয় সূত্রে জানা যায়, ডুবার মোড় শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী তানিয়া জামিলা মাদরাসার ছাত্রীনিবাসে থাকত। গতকাল মধ্যরাতের পর হঠাৎ করে তারা দুজন অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে। মাদরাসা কর্তৃপক্ষ তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল আলিম বলেন, ভোররাত সাড়ে ৩টার দিকে দুই বাচ্চাকে মাদসারা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে জামিলা নামক বাচ্চাটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। আর তানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তানিয়ার পায়ে দাগ ছিল এবং জমিলার গায়ে হলুদভাব দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সাপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে। মাদরাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদরাসায় ১৩ জন ছাত্রী এক সঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হবে। বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর