ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

রক্ষা পেল শত শত বিঘা ধান

কৃষি অফিসারের প্রচেষ্টায় পানি নিষ্কাশন


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৪:০৬ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় অবিরাম বৃষ্টিপাতে উপজেলার ধামনপাড়াসহ বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। হঠাৎ জমিতে পানি জমে শত শত বিঘা ধানসহ বিভিন্ন আবাদ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় উপজেলা কৃষি অফিসারের উদ্যোগ ও দ্রুত পদক্ষেপে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় কৃষকের স্বপ্নের ফসল রক্ষা পায়।

শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধান বাঁচাতে কৃষকদের নিয়ে কৃষি অফিসার স্থানীয় জনসাধারণ নিয়ে কাজ শেষে করেছেন স্বস্তি ফিরেছে কৃষকের মাঝে। পানি নিষ্কাশন করেছেন।

উপজেলা কৃষি অফিসার মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের কাজ শুরু করেন। খালে পাইপ বসিয়ে খাল ও ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জমির অতিরিক্ত পানি দ্রুত নামানো হয়। ফলে জমিতে থাকা  ধানসহ বিভিন্ন আবাদ পানিতে পচে নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। স্থানীয় কৃষক আলামিন বলেন, আমরা কৃষি অফিসারকে জানানোর সঙ্গে সঙ্গে তিনি মাঠে ছুটে আসেন এবং গ্রামবাসীর সাথে আলাপ করে বিভিন্ন অফিসে ফোন দেন, পরের দিনই বিএমডিএ আমাদের পানি নিষ্কাশনের পাইপ সরবরাহ করেন।

স্থানীয় কৃষকরা জানান, যদি কৃষি অফিসার সময়মতো উদ্যোগ না নিতেন তবে তাদের পুরো মৌসুমের ফসল তলিয়ে যেত। এ উদ্যোগে তারা নতুনভাবে আশার আলো দেখছেন।

নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোয়ার হোসেন বলেন, “কৃষকদের ধান বাঁচাতে আমরা জরুরি পদক্ষেপ নিয়েছি। ইউএনও মহোদয়ের সাথে আলোচনা করে বিএমডিএ তে কৃষক পাঠিয়ে পাইপ আনিয়েছি কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থাই ছিল একমাত্র উপায়। কৃষকরা এখন স্বস্তিতে আছেন—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।” নলডাঙ্গা উপজেলায় এই বছর এখন পর্যন্ত ৩৫৫৬ হে. জমিতে ধান চাষ করা হয়েছে। কৃষি বিভাগের এ উদ্যোগে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর