টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলায় গৃহায়নতহবিল সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি ও উপকারভোগীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট(শনিবার) সেতু কনফারেন্স রুমে গৃহায়নতহবিল এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও গৃহায়ন স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম।
মতবিনিময়
সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও গৃহায়ন তহফিলের ফান্ড ম্যানেজার মো. কামরুজ্জামানের
সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’র
পরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি-সেতু’র
নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন, সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন (সেবা)’র
নির্বাহী পরিচালক মো. রিয়াজ আহম্মেদ লিটন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি-সেতু’র পরিচালক (মানব সম্পদ) মির্জা সাকিফ হোসেন। সভায় টাঙ্গাইল অঞ্চলের ৩৫টি বেসরকারি উন্নয়ন সংস্থা(এনজিও)’র নির্বাহী পরিচালক,প্রতিনিধি,সেতুর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আকাশজমিন/আরআর