ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করল সরকার নভেম্বর মাসে অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানি তেলের দাম সহধর্মিণীকে নিয়ে টয়োটার প্রথম ঐতিহাসিক গাড়িতে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাউফলে জনস্বাস্থ্য দপ্তরের সামনেই ময়লার ভাগাড় রিজভী অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন: গোলাম পরওয়ার ঠাকুরগাঁওয়ে ভোট জালিয়াতি ও হানাহানিহীন নির্বাচন হয়েছে: রিজভী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬৬ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে ধানের শীষ টোকিওতে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

টাঙ্গাইলে গৃহায়নতহবিল সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫০ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেলায় গৃহায়নতহবিল সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি ও উপকারভোগীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট(শনিবার) সেতু কনফারেন্স রুমে গৃহায়নতহবিল এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও গৃহায়ন স্টিয়ারিং কমিটির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম।

মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও গৃহায়ন তহফিলের ফান্ড ম্যানেজার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’র পরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি-সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন, সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন (সেবা)’র নির্বাহী পরিচালক মো. রিয়াজ আহম্মেদ লিটন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি-সেতু’র পরিচালক (মানব সম্পদ) মির্জা সাকিফ হোসেন। সভায় টাঙ্গাইল অঞ্চলের ৩৫টি বেসরকারি উন্নয়ন সংস্থা(এনজিও)’র নির্বাহী পরিচালক,প্রতিনিধি,সেতুর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর