ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জায়ামাত- এনসিপি চায়না দেশে নির্বাচন হোক: দুলু


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৬:৩৭ পিএম

নাটোর প্রতিনিধি

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,  ফেব্রুয়ারিতে ভোটের কথা হচ্ছে সে ভোটকে কেন্দ্র করে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ভোট আমরা চাই, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে তিনি কথা দিয়ে এসেছেন আগামী ফেব্রুয়ারি মাসে এ দেশে জাতীয় নির্বাচন হবে। কিন্তু রাজনৈতিক দল জায়ামাত- এনসিপি চায়না দেশে নির্বাচন হোক। তারা নতুন করে ষড়যন্ত্র- চক্রান্ত শুরু করেছে। শনিবার(১৬ আগস্ট) নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় ৩২ প্রহর ৪ দিন  ব্যাপী মহানাম যজ্ঞাঅনুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধন অনুষ্ঠানে দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নির্বাচন হবে এদেশের জনগণ যাকে পছন্দ করে তাকে ভোট দিবে। জনগণ আমাকে পছন্দ করেন আমাকে ভোট দেবেন আমাকে পছন্দ না করলে আপনাদের যে কাউকে পছন্দ পার্থীকে ভোট দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ নতুন করে ষড়যন্ত্রকারীদের আপনারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন।

দুলু বলেন, বিগত চারটি জাতীয় সংসদ নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। অথচ নাটোরের যত উন্নয়ন সেগুলো আমার হাত দিয়েই হয়েছে।  ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এমপি মন্ত্রীরা জনগণের জন্য আসা অর্থ লুটপাট করে খেয়েছে। বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেননাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাবেক নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এডভোকেট সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল,  জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভূষন গাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামানিক,সাধারন সম্পাদক সত্যেন কুমার দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর