রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
রূপগঞ্জের
ঢাকা- সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার ১৬ আগষ্ট ভোর সাড়ে চারটার দিকে
ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভারের নিচে সাওঘাট এলাকায় এ ঘটনা
ঘটে।
জানা
যায় ঢাকা মেট্রো ট ১৫-১৭৭৬ ট্রাকটির চালক দ্রুত ও বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ফ্লাইওভারের
ডিভাইডারের সাথে স্বজোরে ধাক্কা দিলে পান বোঝাইকৃত ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকের
কেবিনে বসে থাকা পান ব্যবসায়ী আব্দুল মান্নানের (৬০) মাথা থেঁতলিয়ে ঘটনাস্থলে তার
মৃত্যু হয়। তার বাড়ি নরসিংদী জেলার শিবপুর
থানাধীন কুমরাদি এলাকার মৃত হাসিম মিয়ার ছেলে।
আকাশজমিন/আরআর