ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করল সরকার নভেম্বর মাসে অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানি তেলের দাম সহধর্মিণীকে নিয়ে টয়োটার প্রথম ঐতিহাসিক গাড়িতে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাউফলে জনস্বাস্থ্য দপ্তরের সামনেই ময়লার ভাগাড় রিজভী অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন: গোলাম পরওয়ার ঠাকুরগাঁওয়ে ভোট জালিয়াতি ও হানাহানিহীন নির্বাচন হয়েছে: রিজভী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬৬ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে ধানের শীষ টোকিওতে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ফরিদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৮:২০ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ‌ সম্মিলিত ‌ সনাতনী সমাজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার সকাল ৮ টায় শহরের শ্রী অঙ্গনে দিবসটি উপলক্ষে  ‌ আলোচনা সভা ‌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ‌‌ (রাজস্ব) রামানন্দ পাল ‌ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, বাংলাদেশ ‌ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির ‌ যুগ্ন সাধারণ সম্পাদক ‌ নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস‌‌ আলী ইসা,জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহবায়ক এএফএম ‌ কাইয়ুম জঙ্গি, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ‌ মাহবুবুল হাসান পিংকু  ভূঁইয়া, অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ‌‌ ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অজয় কর।

বক্তারা  ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন নিয়ে বলেন আমরা এমন একটা দেশ গরব যেখানে সকল মানুষ  ধর্ম বর্ণ ‌ নির্বিশেষে ‌ শান্তিতে বসবাস করতে পারবে।আমরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী হিসেবে ‌ দেশকে সুন্দর ভাবে গড়ে তুলবো। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল ধর্মের লোকজন ‌ ধর্ম বর্ণ নির্বিশেষে ‌

‌ সবাই একসাথে মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।দেশকে গড়তে হলে সকল ‌ সম্প্রদায়ের মানুষের ‌ ঐক্যবদ্ধ হব।এজন্য ‌ সকল ধর্মের মানুষের সাথে ‌‌ সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে ‌‌ সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।

আমরা সবাই বাংলাদেশী ‌ আর তাই ‌ সবার সম্মিলিত প্রচেষ্টায় ‌দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানের পরবর্তী পর্বে  শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ‌ শহর প্রদক্ষিণ করে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর