কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি / : 230
কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের
কোটালীপাড়ায় পানিতে ডুবে সপ্তম শ্রেণির
এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পরিবার জানায়, উপজেলার হাজরাবাড়ি গ্রামের বাবুল গাইনের ছেলে বাধন গাইন
(১৪) শনিবার রাতে জন্মাষ্টমী পূজার
আনন্দে অংশ নেয়। রবিবার
সকাল ১০টার দিকে সে বাড়ির
পাশে একটি মৎস্য ঘেরে
গোসল করতে নামে। এসময়
তার সঙ্গে থাকা ছোট ভাইপোকে
বলে, “আমি ঘেরের মাঝ
থেকে ডুব দিয়ে মাটি
তুলে আনবো দেখবি।” কিন্তু
পানিতে ডোবার পর আর উঠে
আসেনি।
তার
সঙ্গে থাকা ভাইপো চিৎকার
করলে পরিবারের লোকজন ছুটে আসে এবং
খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার
করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে
কর্তব্যরত চিকিৎসক বাধনকে মৃত ঘোষণা করেন।
নিহত বাধন স্থানীয় একটি
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
অন্যদিকে,
একই উপজেলার বালিয়াভাঙা গ্রামে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান
করে সুশীল দে (৫৫) নামে
এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন।
তিনি মৃত লক্ষ্মী কান্ত
দে’র ছেলে।
আকাশজমিন/আরআর