ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কটিয়াদীতে ট্রাকের চাপায় দাদি-নাতিন নিহত


  • আপলোড সময় : রবিবার ১৭ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩৫ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে রোগী দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দাদি নাতনি। ঘটনায় আরও জন গুরুতর আহত হন। শনিবার (১৬ আগস্ট) স্বনির্ভর বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ফরিদা আক্তার (৬৫) তার মাস বয়সী নাতনি মারিয়া আক্তার। সে প্রবাসী মনির হোসেনের একমাত্র মেয়ে।

আহতরা হলেন- মারিয়ার মা হাফসা আক্তার (২৬), বাবু মিয়া (৫৫), রিমা আক্তার (২৭), রুবেল মিয়া (২২) রেনুয়ারা খাতুন (৪৫) আহত রুবেল মিয়া জানান, তারা কুলিয়ারচর উপজেলার ডুমড়াকান্দা গ্রামে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে স্বনির্ভর বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। স্থানীয়রা  আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 সেখান থেকে ফরিদা আক্তার মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় মারিয়া। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা আক্তার। কটিয়াদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ তাদের বাড়িতে হস্তান্তর করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর