শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে রবিবার (১৭ আগষ্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২২৫ জন দুস্থদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসের তৌহিদুল ইসলাম, ইউপি
সচিব স্মৃতি খাতুন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ, ইউপি সদস্য চুন্নু মিয়া
মন্ডল, মাহফুজার রহমান, আলী আহম্মেদ যুবদল নেতা সাবু, সুজন, শিমুল প্রমুখ।
আকাশজমিন/আরআর