শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
দীর্ঘ
তিন যুগের বেশি সময় ধরে
চিকিৎসা সেবায় নিয়োজিত বগুড়ার শিবগঞ্জ উপজেলার চৌধুরী বাড়ির কৃতি সন্তান ও
সাবেক জয়পুরহাটের সিভিল সার্জন ডাঃ এম এন
নোমান চৌধুরী এখন এলাকায় পরিচিত
হয়েছেন 'গরিবের ডাক্তার' নামে।
অবসর
জীবনেও তিনি মানুষের সেবা
থেকে সরে যাননি। প্রতিদিন
নিজ বাড়ির চেম্বারে মাত্র ৫০ টাকা ভিজিটে
রোগী দেখছেন তিনি। যেখানে একজন এমবিবিএস চিকিৎসকের
ভিজিট সাধারণত ৭০০–৮০০ টাকা,
সেখানে সামান্য ফি নিয়ে অসহায়
ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসা
দিয়ে যাচ্ছেন তিনি।
ডাঃ
নোমান মূলত মেডিসিন বিষয়ে
রোগীদের পরামর্শ দিয়ে থাকেন। আর্থিকভাবে
দুর্বল মানুষ যেন সহজেই চিকিৎসা
পায়, সেই লক্ষ্যেই তিনি
এই মানবিক উদ্যোগ নিয়েছেন। এলাকাবাসী জানান, মাত্র ৫০ টাকায় ভিজিটে
রোগী দেখে ডাঃ নোমান
যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সমাজের জন্য
অনুকরণীয়।
এলাকার সাধারণ মানুষও তার দীর্ঘদিনের চিকিৎসা সেবা এবং বর্তমান মানবিক উদ্যোগে কৃতজ্ঞ। অনেকেই মন্তব্য করেছেন, 'এমন একজন ডাক্তার আমাদের সমাজের আশীর্বাদ। মহান আল্লাহ এই গুণী চিকিৎসককে সুস্থ ও দীর্ঘ হায়াত দান করুন এমন দোয়া করেছেন তার অসংখ্য রোগী ও শুভানুধ্যায়ী।
আকাশজমিন/আরআর