ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৬:১৯ পিএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— প্রতিপাদ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।  আজ সোমবার সকালে  উপজেলা প্রশাসন মৎস্য দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে একটি বর্ণাঢ্য ্যালি বের করা হয়। পরে উপজেলা ক্যাম্পাসের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।

মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ওবাইদুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীসহ স্থানীয় মৎস্যচাষি আবু বক্কর নাজমুল আমিন তারেক।

অনুষ্ঠান শেষে মাছ চাষে বিশেষ সফলতা অর্জনকারী তিনজন মৎস্যচাষি একটি সংগঠনকে পুরস্কৃত করা হয়। তারা হলেনমো. আনোয়ার হোসেন, মুহাম্মদ ওসমান, খলিলুর রহমান এবং সংগঠননূরের আলো একতা সংঘ

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর