ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

পূর্বাচলে অবৈধ গরুর হাট বন্ধ ও ৯ টি বালুর গদিতে অভিযান


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৬:৫৪ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টর এলাকায় অবৈধভাবে বসানো সাপ্তাহিক শিমুলিয়া গরুর হাট বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে শিমুলিয়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ৯টি বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।  ১৮ আগস্ট সোমবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে ওঠা বালুগদির অফিস ও পাইপ ভেঙে ফেলা হয়। ৯টি গদিতে থাকা বালু খোলা নিলামের মাধ্যমে বিক্রি করে দেড় লাখ টাকা রাজস্ব আদায় করা হয়। অবৈধভাবে বসানো সাপ্তাহিক শিমুলিয়া গরুর হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে প্রভাবশালী একটি মহল পূর্বাচলের ৪, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে অবৈধ বালুর গদি স্থাপন করে ব্যবসা করে আসছিলো। তাতে পূর্বাচলের অভ্যন্তরিণ সড়কে খানাখন্দ, পানি নিষ্কাশনের ড্রেন ভরাট ও স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। সে কারনেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর