ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহদি আক্তার পান্নাসহ চার ব্যক্তকিে গুণীজন সংর্বধনা


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৯:১১ পিএম

ঈশ্বরদী প্রতিনিধি॥

বাংলা টিভির ঈশ্বরদী প্রতিনিধি ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার I ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ চারজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং ৪২ শিক্ষার্থীকে সনদ পত্র দেওয়া হয়েছে।

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তৌহিদ আক্তার পান্নাকে,সাহিত্যে, সাংবাদিক ও প্রভাষক নজরুল ইসলাম মুকুলকে,শিক্ষায় অধ্যক্ষ এনামুল হক পাঠান ও নন্দনত্ত্ব ছাদবাগান বিষয়ে বিশেষ অবদান রাখায় প্রধান শিক্ষক সি.এম.আশরাফ সিদ্দিক ফারুককে গুণীজন হিসেবে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বেকারত্ত্ব দূরীকরণ ও দেশের উন্নয়নের লক্ষ্যে বিশ বছর আগে চালু করা স্বপ্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সন্তোষজনক ফলাফল অর্জন করায় ৪২জন  শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।

সোমবার দুপুরে ঈশ্বরদীর মুলাডুলিস্থ ঐতিহ্যবাহী স্বপ্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সিঙ্গার শো-রুমের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। গুণীজন সংবর্ধনা,সম্মাননা ও সনদপত্র প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,মুলাডুলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি,জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,কবি ও কথা সাহিত্যিক নজরুল ইসলাম মুকুল,বিশিস্ট ব্যবসায়ী আশরাফ আলী শিকদার,মুলাডুলি ইক্ষু খামার ব্যবস্থাপক আনারুল ইসলাম আমিন ও পিসিডির কো-অর্ডিনেটর আব্দুল রাজ্জাক।

 সি.এম.আশরাফ সিদ্দিক ফারুকের সভাপতিত্বে ও বাংলাদেশ কলেজ সমিতির যুগ্ম মহাসচিব সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ খোকনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে স্বপ্ন কম্পিউটার স্বত্ত্বাধিকারী ও প্রশিক্ষক মোস্তফা কামাল,কৃতি শিক্ষার্থী নাফিজ মোঃ নসিয়াম ও কৃতি শিক্ষার্থী সম্পা খাতুন বক্তব্য দেন। আলোচনা অনুষ্ঠান শেষে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় এবং সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। দীর্ঘদিন পর মুলাডুলিতে এধরনের অনুষ্ঠানের আয়োজন এলাকাবাসীকে সমৃদ্ধ করেছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর