ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সরঞ্জামসহ আটক ২

পাবনার আতাইকুলায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫ সময় : ৫:৩৩ পিএম

পাবনা প্রতিনিধি:

পাবনার আতাইকুলা থানার দুর্গম এলাকা চতরার বিলে সন্ত্রাসীদের গোপন আস্তানায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে পুলিশ আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের চতরার বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো, পাবনা সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মনির হোসেন মালিগাছা ইউনিয়নের খোদাইপুর গ্রামের রেজাউল করিম। চতরা বিল এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে গড়ে উঠাময়েজ বাহিনীনামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপ চতরার বিল এলাকায় অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত গানপাউডারসহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়। এবং সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মনির হোসেন মালিগাছা ইউনিয়নের খোদাইপুর গ্রামের রেজাউল করিমকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, স্থানীয়ভাবে ডাকাতি চাঁদাবাজির উদ্দেশ্যে এসব অস্ত্র তৈরি হচ্ছিল। তবে পুলিশ মনে করছে, এর পেছনে আরও বড় কোনও নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে। ঘটনায় একটি মামলা দায়েরের হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর