ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬৬ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে ধানের শীষ টোকিওতে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫ সময় : ৭:৩৪ পিএম

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের ভাঙ্গাব্রিজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের পৌর টাউন হল বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্ৰ চাকমা।

আলোচনা সভায় বক্তারা বলেন,সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফলে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে বাংলাদেশে নতুন সূর্য্যদয় হয়েছে। এ বিজয় সারা বাংলাদেশের জনগনের। এই বিজয় স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়। এই বিজয় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়। বাংলাদেশের জনগন আজ স্বাধীন।

এ উপলক্ষে আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয়ের সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব  ওয়াদুদ ভূইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এন এন আবছার,সহ-সভাপতি মংসুই থোয়াই চৌধুরী,সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা,এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু,যুগ্ম সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা,জেলা যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ আরও অনেকে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর