ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫ সময় : ৭:৪৮ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলে দুই মোটরসাইকেল ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। ঘটনায় অন্তত আরো জন আহত হন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নড়াইল-খুলনা জেলা সড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত অপু বিশ্বাস গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে। সে গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের দশম শ্রেনীর ছাত্র। আহতদের মধ্যে দুই মোটরসাইকেল চালক সাকিবকে (২০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায়, নারায়ন (২৮) অপর আরোহী সুকদেবকে (৫০) যশোর খুলনা পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক দুই যাত্রীকে ঘটনাস্থল থেকেই খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যায় স্বজনেরা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই বন্ধু সাকিব অপু নড়াইল থেকে সিকিরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে আসছিলো ভাড়ায় মোটরসাইকেল চালক নারায়ন বিশ্বাস নামে এক ব্যক্তি। মির্জাপুর বাজার পেরিয়ে সোনাডাঙ্গা মোড়ে আসলে বেপরোয়া গতির মোটরসাইকেল অপর মোটরসাইকেল ভ্যানের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় সাকিবের মোটরসাইকেলে থাকা তার বন্ধু অপু বিশ্বাস।

 

এদিকে সাকিবসহ আহত আরো দুজনের অবস্থাও আশঙ্কাজনক। অন্যদিকে আহত ভ্যানচালক অন্য দুই যাত্রীকে খুলনা নেয়া হয়েছে।  বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হন। ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর