ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফ্রি নেট না দেওয়ায় যুবককে মারধর: এসআই ক্লোজড


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৩:২২ পিএম

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ায় যুবককে পিটিয়ে জখম করার ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হাসানকে ক্লোজড করা হয়েছে। বুধবার সকালে তাকে ক্লোজড করে খাগড়াছড়ি পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। নাজমুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.জাকারিয়া। তিনি বলেন, ঘটনার পরই কালকে তাকে থানায় নিয়ে আসা হয়।  আজ (বুধবার) সকাল তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে নিয়ে স্থানীয় ক্যাবল অপারেটর ইসমাইল হোসেনকে (২৭) মারধর করেন  ফাঁড়ি ইনচার্জ ও উপ-পুলিশ পরিদর্শক নাজমুল হাসান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী ইসমাইল হোসেনের ভাষ্য, তিনদিন আগে ফাঁড়ির ইনচার্জ আমার কাছে ফ্রিতে ইন্টারনেট সংযোগ চান। না দিলে লাইন খুলে নেওয়ার হুমকি দেন। আমি উর্ধ্বতনের সঙ্গে কথা বলে পরে সিন্ধান্ত জানাব বলে ফাঁড়ি থেকে চলে আসি। পরে বিকালে ফাঁড়ি সামনে আমাকে দেখে পুলিশের এক সদস্য আমাকে ফাঁড়ির ভেতরে নিয়ে যায়।  এসময় তারা আমার ব্যবহৃত বাইকটির চুরির বলে অপবাদে দেয়। পরে  উপ-পরিদর্শক নাজমুল হাসান দোতলা থেকে নেমে এসে আমাকে বেধড়ক পেটাতে থাকেন। আমার দুই হাত প্রচন্ডভাবে জখম হয়।

তবে গণমাধ্যমকর্মীদের  কাছে পিটানোর বিষয়টি অস্বীকার করেছে অভিযুক্ত পুলিশ ফাঁড়ির উপ -পরিদর্শক নাজমুল হাসান। তবে দীঘিনালার থানার ওসি মো.জাকারিয়া বলেন, অভিযুক্ত  উপ-পুলিশ পরিদর্শক নাজমুল হাসান আমার কাছে এই ঘটনায় দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তাকে রাতেই থানায় নিয়ে আসা হয়।  সকালে ক্লোজড করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর