ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

মানুষের সেবক হয়ে কাজ করতে চাই- এডভোকেট সুমন মিয়া


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৪:১৫ পিএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আইনজীবী, লেখক ও শিক্ষানুরাগী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন এডভোকেট মোহাম্মদ সুমন মিয়া। তিনি তার ক্ষুদ্র জীবনে নিজেকে সমাদৃত করেছেন বিভিন্ন কর্মকাণ্ডে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট কোর্টে সহকারী পাবলিক পসিকিউটর ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এক্সিকিউটিভ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।  তিনি নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের চরলাল গ্রামের মরহুম কে এম ইদ্রিস এর ছেলে। তার বাবা কে এম ইদ্রিস দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদরাসার জমি দাতা ও প্রতিষ্ঠাতা।তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন।

মোহাম্মদ সুমন মিয়া সোনার বাংলা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে নাজিমউদ্দীন ভুঁইয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে সরকারি তোলারাম কলেজ থেকে বিএসএস পাস করে নর্থেন ইউনিভার্সিটি থেকে এলএলবিতে অনার্স করেন।  নারায়ণগঞ্জে অনেক আলোচিত মামলা সফলতার সঙ্গে পরিচালনা করেছেন তিনি। 

 এডভোকেট সুমন মিয়ার চেম্বার থেকে মুক্তিযোদ্ধা, এতিম, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, অসহায় ও গরিব মানুষদের বিনা খরচে ও স্বল্প খরচে আইনি সহযোগিতা করে থাকেন। এই পেশার পাশাপাশি  তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন দায়িত্বশীল কর্মী। তিনি ছাত্র জীবনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতির দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন শিক্ষানুরাগী হিসেবে এলাকায় রয়েছে ব্যাপক সুপরিচিতি।

শিক্ষা নিয়ে তার কাজের আগ্রহ দেখে গ্রামবাসী তাকে দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতির দায়িত্ব দেন। তরুণদের মাঝে সৃজনশীলতা বিকাশে বিভিন্ন প্রোগ্রামে মোটিভেশনাল স্পিস দিয়ে থাকেন তিনি। মোহাম্মদ সুমন মিয়া বলেন, আমি সবসময় মানুষের জন্য কাজ করে যেতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ বুকে লালন করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর