ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নরসিংদীতে একই দিনে ২ জন খুন


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৯:৩৪ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাঁপা ইউনিয়নের আতুশাল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জুয়েল মিয়া (৩৮) নামের একজন নিহত এবং তার স্ত্রী রিনা বেগম (২৮) আহত হয়েছেন। নিহত জুয়েল মিয়া ওই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। আহত রিনা বেগম মৃত জুয়েল মিয়ার স্ত্রী।

বুধবার (২০ আগস্ট) দুপুরে গাছের চারা কাটাকে কেন্দ্র করে জুয়েল মিয়ার সঙ্গে তার চাচা তাঁরা মিয়া চাচাতো ভাইদের মধ্যে কথা-কাটাকাটির পরে সংঘর্ষে এই ঘটনা ঘটে।

 

নরসিংদীতে তুচ্ছ ঘটনার জেরে মোজাম্মেল (২০) নামে কাপড়ের দোকানের এক কর্মচারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে নরসিংদী শহরতলীর হাজীপুর এলাকার ফারুক মেম্বারের  মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে হত্যার ঘটনা ঘটে।

 

নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের আব্দুল্লাহ পুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। শহরের হাজীপুরের একটি বাসায় ভাড়া থাকতেন এবং সিএন্ডবি রোডে একটি কাপড়ের দোকানে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানা মনোহরদী থানা।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর