ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪১ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ২০ আগস্ট বুধবার নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি নিয়ে তারা রূপসী-কাঞ্চন বাইপাস সড়ক হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা প্রদক্ষিণ করে। উপজেলার মঠেরঘাট এলাকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক শিপলু ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব রহমান, মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান, ইলিয়াছ ভুঁইয়া, ইয়ার হোসেন, আলী হোাইন, হাফিজুর রহমান, সোহেল রানা, লিটন সরকার, বাবুল মিয়া, স্বপন মিয়া, নাঈম মিয়া রায়হান মিয়া প্রমুখ।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন ফলদ ঔষধি গাছের চারা রোপন করা হয়। হাসপাতালের চারপাশের মশা নিধন করার জন্য ফগার মেশিনে ঔষধ স্প্রে করে রক্ত দানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর