ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

রাঙ্গুনিয়ায় স্বর্ণের দোকানে অভিনব ছিনতাই


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪৩ পিএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রামপ্রতিনিধি :

 চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিনব কৌশলে একটি জুয়েলার্স দোকান থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার রোয়াজারহাটের সৌদিয়া জুয়েলার্সে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী  দোকানি বাবুল ঘোস জানান, আজ ছিল মাসিক স্টকের দিন। সকালে দোকান খুলে হিসাব মেলানোর জন্য শোকেসে (কাচের আলমারি) মাল রাখা হয়। সময় দোকানের কর্মচারী চা খেতে বাইরে গেলে হঠাৎ দুইজন পুরুষ একজন নারী দোকানে প্রবেশ করে। তারা একের পর এক আংটি দেখতে চান এবং দাম জিজ্ঞেস করতে থাকেন। বিভিন্ন কৌশলে তাকে ব্যস্ত রেখে শোকেস থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন ভরি স্বর্ণ নিয়ে যান তারা। যার বাজারমূল্য আনুমানিক সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা। দোকানের সিসি ক্যামেরায় ঘটনার ফুটেজ রয়েছে বলেও জানান তিনি।

 

রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “মৌখিক অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি অন্যান্য দিক থেকেও তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর