ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

মালামাল লুট

রূপগঞ্জে তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২১ আগস্ট, ২০২৫ সময় : ৯:২৮ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

তিতাস গ্যাসের অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় গতকাল ২১আগষ্ট বৃহস্পতিবার তিতাস গ্যাসের কর্মকর্তা ও কর্মচারীরা হামলার শিকার হয়েছেন। রূপসী তিতাস গ্যাস অফিসের উপ-সহকারী প্রকৌশলী দ্বীন ইসলাম ও তার সহযোগী কর্মচারীদের উপর অতর্কিত এ হামলা করা হয়েছে। হামলাকারীরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার মালামাল লুট করে নিয়ে যায় ।

 

প্রকৌশলী দ্বীন ইসলাম বলেন, তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার নিয়মিত অভিযান পরিচালনা করার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সোনাবো এলাকার জঙ্গু মিয়ার ছেলে হাবিবুল্লার বাড়ির আবাসিক অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এসময় হাবিবুল্লাহ ও তার সহযোগী গোলাকান্দাইল নতুনবাজার এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে রাসেল মিয়াসহ অজ্ঞাত ২০/২৫ সদস্যের একদল যুবক তাদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে।

পরে তাদের বাঁচাতে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন দলের অন্য সদস্যরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে আহত করে। একপর্যায়ে হামলাকারীরা তিতাস গ্যাস কর্মকর্তা দ্বীন ইসলামের পরিচয়পত্র, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং ক্যাবল, লোহার পাইপ ও রাইজারের মালামাল লুট করে নিয়ে যায়। পরে ৯৯৯ ফোন করলে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় প্রকৌশলী দ্বীন ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর