ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

“গা ছমছম রাজবাড়ি " বইটি রাঙ্গুনিয়ার ইতিহাস-সংস্কৃতির নতুন আখ্যান”- প্রকাশনা উৎসবে বক্তারা


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩৩ পিএম

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)  প্রতিনিধি:

ইতিহাস, রহস্য ও সংস্কৃতিকে একত্রিত করেছে “গা ছমছম রাজবাড়ি, বাদুড় গুহা ও অন্যান্য বইটি। এটি কেবল একটি সাহিত্যকর্ম নয়, এটি রাঙ্গুনিয়ার ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লেখক সাংবাদিক  আব্বাস হোসাইন আফতাব-এর নতুন বই এর প্রকাশনা উৎসবে বক্তারা একথা বলেন। রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রোববার(২৪ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয় প্রকাশনা উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার। আলোচক ছিলেন খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, ছড়াকার ও শিশু সাহিত্যিক সাংবাদিক বিপুল বড়ুয়া, কবি ও সাংবাদিক আল রাহমান, পল্লীবিদ্যুতের ডিজিএম মোহাম্মদ ফয়সাল হোসেন, বইয়ের প্রচ্ছদ শিল্পী, ছড়াকার ও কথাসাহিত্যিক আকাশ আহমেদ, লেখক কথা সাহিত্যিক সৈয়দ মনজুর মোরশেদ রানা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের লিডার মো. জাহেদুর রহমান, শিক্ষক মো. আবু সায়েম, রহিম উদ্দিন সিকদার, শহীদুল্লাহ কায়সার, প্রকাশক রুনু আহমেদ, সাইফুল্লাহ সরোয়ার, ইকবাল আহমেদ, হাফেজ মুহাম্মদ বেলাল প্রমুখ। সঞ্চালনা করেন শিক্ষক এম মোরশেদ আলম ও সুবর্ণা বড়ুয়া।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার শিল্পী ফুলকি বড়ুয়া এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী অপ্সরী বড়ুয়া ফ্লোরা। আবৃত্তি পরিবেশন করেন নাজাত হোসাইন মেহরিন ও আফতাবী হোসাইন মুসকান। বইটি প্রকাশ করেছে নোটন প্রকাশন। কথাসাহিত্যিক, কবি ও সাংবাদিক আকাশ আহমেদের প্রচ্ছদে প্রকাশিত এই গ্রন্থে রাঙ্গুনিয়ার ইতিহাস, রহস্যময় গুহা, রাজবাড়ি, লোককথা ও সংস্কৃতির ভিন্নমাত্রিক আখ্যান ফুটে উঠেছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর