ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

অপহৃত ছাত্রীকে ৮ দিনেও উদ্ধার করতে পারেনি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩২ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি

অপহরণের ৮ দিনেও অপরূতা কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। বাবার অভিযোগ ধর্ষণ শেষে তার মেয়েকে অপহরণকারী বাদল মন্ডল (২০) ও তার সহযোগীরা হত্যা করে ফেলবে। মঙ্গলবার অপহরণকারী বাদল মন্ডল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে অপরূতাকে উদ্ধারের দাবী জানিয়েছেন তিনি।

জানাগেছে, উপজেলার উত্তর টেপুড়া গ্রামের কলেজ পড়–য়া এক ছাত্রীকে প্রায়ই পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর আগস্তি গ্রামের ধলু মন্ডলের ছেলে বাদল মন্ডল উত্ত্যক্ত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষুব্দ হয় বখাটে বাদল মন্ডল। গত ১৮ আগষ্ট সকালে বাদল মন্ডল ও তার সহযোগী সমির নেপ্তি ও সবুজ হাওলাদারসহ ৫/৬ জনে ওই ছাত্রীকে বাড়ী থেকে মোটর সাইকেলে জোরপুর্বক তুলে নিয়ে যায়।


পরিবার বাঁধা দিলে তাদের মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখায়। এ ঘটনায় ছাত্রীর বাবা আমতলী থানায় ওইদিনই সাধারণ ডায়েরী করেছেন। কিন্তু পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। নিরুপায় হয়ে ছাত্রীর বাবা গত রবিবার আমতলী থানায় বাদল মন্ডলকে প্রধান আসামী করে অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। অপহরণের ৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ অপরূতাকে উদ্ধার করতে পারেনি। বাবার অভিযোগ তার মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করে ফেলবে। মেয়ের দুচিন্তায় পরিবার দিশেহারা হয়ে পরেছেন।

দ্রুত অপরূতাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন তিনি। অপরূতার বাবা কান্নাজনিত কন্ঠে বলেন, আমার মেয়েকে বাদল মন্ডল, সমির নেপ্তি, সবুজ হাওলাদার ও তার সহযোগীরা প্রকাশ্যে দিবালোকে অস্ত্র ঠেকিয়ে জোরপুর্বক তুলে নিয়ে গেছে। আমি ও আমার স্ত্রী বাঁধা দিলে আমাদের মারধর করেছে। তিনি আরো বলেন, আমার মেয়েকে বাদল মন্ডল ও তার সহযোগীরা ধর্ষণ শেষে হত্যা করে ফেলবে। দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে অপহরণকারী বাদল মন্ডল ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবী জানান তিনি। আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অপরূতাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর