ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শিবগঞ্জে মাহমুদুর রহমান মান্নার গণসংযোগ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫৮ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গণসংযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। সোমবার (২৫ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত মোকামতলা, সৈয়দপুর ও দেউলী ইউনিয়নের বিভিন্ন বাজারে তিনি গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

 বিকাল ৪টায় মোকামতলা বন্দরে গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শুরু করেন মান্না। পরে সৈয়দপুর ইউনিয়নের জগন্নাথপুর বাজার ও হাবিবপুর এলাকায় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। সন্ধ্যায় দেউলী ইউনিয়নের গাংনগর ও রহবল বন্দরে পথসভায় বক্তব্য দিয়ে দিনব্যাপী গণসংযোগ শেষ করেন।

পথসভায় মান্না বলেন, “দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দুর্নীতি আজ মানুষকে দিশেহারা করে তুলেছে। অথচ রাষ্ট্রের সম্পদ কিছু গোষ্ঠীর হাতে বন্দি। এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, “যারা গণতন্ত্রের কথা বলে অথচ জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, তারা জনগণের বন্ধু নয়। পরিবর্তনের মূল শক্তি হলো সাধারণ মানুষ। নাগরিক ঐক্য জনগণের শক্তির ওপর বিশ্বাস করে।

গণসংযোগে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, নেতা সাইদুর রহমান সাগর, মশিউর রহমান পিয়াল, মাববুব মোর্শেদ হীরা, হারুনুর রশিদ, রুহুল আমিন, আমিনুর রহমান পাপুল, আল আমিন, আবুল কাশেম, আনারুল ইসলাম, সাজু মিয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া যুবঐক্য সভাপতি অমিত হাসান, উপজেলা ছাত্র ঐক্য সভাপতি রাশেদ মাহমুদ তুষার, সাধারণ সম্পাদক তৌহিদসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর