ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইল-০১ আসন

ইসলামী আন্দোলনে এমপি প্রার্থীর গণসংযোগ ও মোটরশোভাযাত্রা


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৫:০৮ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ নেতাকর্মীদের নিয়ে ব্যাপক  গণসংযোগ করেছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুরে কালিয়া উপজেলা সদর থেকে মোটরশোভাযাত্রা সহকারে গণসংযোগ শুরু করেন। হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে নির্বাচনী এলাকার সালামাবাদ, কলাবাড়িয়া, বাঐসোনা, জয়নগর, খাশিয়াল, হামিদপুর, পহরডাঙ্গা ইউনিয়নসহ চাপাইল ব্রিজ, বড়দিয়া বাজার ছাড়াও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিঞ্চুপুর মাধ্যমিক মাঠে শোভাযাত্রা শেষ হয়।

 

এর আগে কালিয়ার শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে বক্তব্য রাখেন-নড়াইল-০১ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, নড়াইল-০২ আসনের এমপি প্রার্থী মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান, কালিয়া উপজেলা শাখার সভাপতি আলি হুসাইন, সাধারণ সম্পাদক কাজী মহসিন আলী, নড়াগাতী থানা শাখার সভাপতি হাফেজ হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, কালিয়া পৌর সভাপতি মুফতি আলী আজগর, সাধারণ সম্পাদক ফরহাদ শেখ, যুব আন্দোলন কালিয়া শাখার সভাপতি মাওলানা আবুল হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা নাহিদ ইসলামসহ অনেকে।

 

বক্তারা বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আজিজ বিজয়ী হবে ইনশাল্লাহ। বিজয়ী হলে নির্বাচনী এলাকার সড়ক, সেতু, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। সব ধর্মের মানুষের নাগরিক সুবিধাসহ ন্যায্য অধিকার বুঝে দেয়া হবে। ###

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর