ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

রায়পুরায় প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৫:৩৬ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকীকরণ কার্যক্রমকে জোরদার করতে ত্রৈমাসিক আলোচনা সভা করেছে প্রবাস বন্ধু ফোরাম। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা মারকাজ মোড় ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় প্রত্যাশা-২ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রায়পুরা প্রবাস বন্ধু ফোরামের সভাপতি আবদুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ মো. সাদমান সাকিব কুরাইশি।

এসময় বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম শরীফ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুনূর রশিদ, সদস্য সেলিম মিয়া ও আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যাশা-২ প্রকল্পের ফিল্ড অফিসার ফাতেমা আক্তার নূপুর ও আলমগীর পাঠান প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে ও বিদেশ ফেরতদের পুনর্বাসন ও পুনরেকীকরণে প্রবাস বন্ধু ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য স্থানীয় পর্যায়ে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে সহায়তা প্রদান, তাদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, ফোরামের কার্যক্রম আরও জোরদার করা এবং এ কার্যক্রমকে ব্যাপকভাবে প্রচার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সদস্যদের আগামী ত্রৈমাসিক সভার আগে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত অভিবাসীদের অবহিত করন। একইসঙ্গে বিদেশে যেতে ইচ্ছুক নতুন কর্মীদের নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর