ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আমতলীতে কলেজ ছাত্রী অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ সময় : ৮:০২ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

আমতলীতে কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামী সবুজ হাওলাদার ও সমির নেপ্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, আমতলী উপজেলার উত্তর টেপুড়া গ্রামের কলেজ পড়য়া এক ছাত্রীকে প্রায়ই পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর আগস্তি গ্রামের ধলু মন্ডলের ছেলে বাদল মন্ডল উত্ত্যক্ত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষুব্দ হয়ে বখাটে বাদল মন্ডল ও তার সহযোগীরা গত ১৮ আগষ্ট সকালে ওই ছাত্রীকে বাড়ী থেকে মোটর সাইকেলে জোরপুর্বক তুলে নিয়ে যায়। পরিবার বাঁধা দিলে তাদের মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখায়।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত রবিবার আমতলী থানায় বাদল মন্ডলকে প্রধান আসামী করে অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। বুধবার রাতে অপহরণ মামলার আসামী সবুজ হাওলাদার ও সমির নেপ্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অপহরণের ঘটনার সঙ্গে জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

 

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর