ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নারীসহ আহত ৫

রূপগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ সময় : ৮:৩০ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকার যুবদল নেতা অলি মাতবরের বাড়িতে গতকাল ২৮ আগষ্ট বৃহস্পতিবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করেছে ঘটনায় নারীসহ পাঁচ জন আহত হয়েছে। 

 

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার যুবদল নেতা অলি মাতবর রিকশায় ভুলতা গাউছিয়া মার্কেটে যাওয়ার পথে নাগেরবাগ নম্বর ক্যানেল এলাকায় সন্ত্রাসীদের কবলে পড়েন। ১৪/১৫ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়।

 

 একপর্যায়ে অলি মাতবর দৌঁড়ে তার বাড়িতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়েও হামলা চালিয়ে ভাংচুর তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। হামলাকারীরা গৃহকর্তা অলি মাতবর(৪৩), তার ভাই খলিল মাতবর(৪১), স্ত্রী বুবলী আক্তার(৩৬), প্রতিবেশী শফিকুল ইসলাম(৩৫), নয়ন মিয়াকে(২২) কুপিয়ে জখম করে। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ফাঁকা গুলিবর্ষণ ককটেল বিস্ফোরণ করে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর