ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নরসিংদী -৫ রায়পুরা সংসদীয় আসন একই রাখতে মহাসড়কে সর্বসাধারনের মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫ সময় : ৯:১১ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার ছয়টি ইউনিয়নকে বেলাব শিবপুর উপজেলার সাথে যুক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো রায়পুরা উপজেলার মানুষ  আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা পাঁচটা থেকে ছয়টায় পর্যন্ত উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কয়েক শত মানুষ মানববন্ধন, বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছে।

বিক্ষোভকারীরারায়পুরা ভাঙতে দিব না, আসন ভাগ হতে দিব নানির্বাচন এলেই ষড়যন্ত্র নানান স্লোগানে মুখর করে তোলেন মহাসড়ক এলাকা। বৃহত্তর রায়পুরার ২৪ ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করতে যে ৬টি ইউনিয়ন প্রস্তাব করা হয়েছে, তাহলো মরজাল,উত্তর বাখরনগর, ডৌকারচর, মুছাপুর, মির্জাপুর রাধানগর ইউনিয়ন।

বক্তারা বলেন, যে ইউনিয়নগুলোকে শিবপুর বেলাবের সাথে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে, সেগুলোর দূরত্ব রায়পুরার তুলনায় অনেক বেশি। ইতিহাস, ঐতিহ্য কৃতী ব্যক্তিত্বের গৌরবময় রায়পুরাকে আর ভাঙতে দেওয়া হবে না।

 

 ১৯৮৩ সালে রায়পুরা মনোহরদী থেকে ইউনিয়ন কেটে বেলাব উপজেলা গঠন করা হয়েছিল। এবারও রায়পুরার ঐতিহাসিক অখণ্ডতা ভাঙার ষড়যন্ত্র চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা হুঁশিয়ারি দেন রায়পুরা থেকে একটি ইউনিয়নও অন্যত্র নেওয়া হলে ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ নৌপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

বিষয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলরায়পুরা থেকে একটি ইউনিয়নও এদিক-সেদিক করতে দেওয়া হবে না। আমরা এক ইঞ্চি মাটিও ছাড় দেব না। সেই সাথে কুচক্রী মহলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বায়ন জানান।

 

সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আউয়াল প্রধান, মরজার ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি তরিকুল ইসলাম শুক্কুর, ইউনিয়ন  ভারপ্রাপ্ত সভাপতি মো ফারুক আহাম্মদ প্রধান সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবীর, উপজেলা মৎসদলের সভাপতি ফিরুজ আল মুজাহিদউপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো অহিদুজ্জামান প্রমূখ। দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।

জানা গেছে, সম্প্রতি নরসিংদী-(বেলাব-মনোহরদী) আসনকে আলাদা সংসদীয় আসন ঘোষণার দাবি জানায় বেলাববাসী। নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বেলাবের এক বাসিন্দা ইলিয়াস উদ্দিন প্রস্তাব দেন রায়পুরার মুছাপুর, মির্জাপুর, বেলাবো এবং রাধানগর, উত্তর বাখরনগর, ডৌকারচর মরজাল ইউনিয়নকে শিবপুরের সাথে যুক্ত করার। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে রায়পুরার সর্বস্তরের মানুষ। জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা ছাত্রসমাজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এর তীব্র প্রতিবাদ জানাতে থাকেন রায়পুরার সাধারণ মানুষ। গতকাল বুধবার (২৭ আগস্ট) উপজেলা সদর, মুছাপুরের দৌলতকান্দি রেলওয়ে স্টেশন, মহেষপুর মরজালসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধন করে স্থানীয় জনগণ।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর