ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রায়পুরায় ইসলামী আন্দোলনের বিশাল জনসভা


  • আপলোড সময় : সোমবার ০১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:৫৯ পিএম

নরসিংদী প্রতিনিধি

ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন, সিয়ার দপ্তরভিত্তিক আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং গৌরবময় ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ রায়পুরা উপজেলাকে নির্যাতন ও শান্তিপ্রিয় জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার দুপুর ২টা রায়পুরা পৌরসভা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদীয় আমীর, ২৪-তম সাঈদ চরমোনাই পীর মাওলানা রেজাউল করীম পীর সাহেব চরমোনাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃত্বও উপস্থিত থাকবেন।

 

জনসভা সফল করতে উপজেলার সর্বস্তরের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংগঠন। এ উপলক্ষে সোমবার রায়পুরায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান বলেন “৩ সেপ্টেম্বরের জনসভা সফল করতে আমরা সর্বাধিক প্রস্তুতি নিয়েছি। রায়পুরার ইতিহাসে এটি একটি অনন্য বৃহৎ সমাবেশ হতে যাচ্ছে। উপজেলার ২৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে জনগণের উদ্দীপনা পীর সাহেব চরমোনাইয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

 

তিনি আরও বলেন, “আমরা রায়পুরায় সৌহার্দ্যপূর্ণ রাজনীতি গড়ে তুলতে চাই। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু রায়পুরার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হবো ইসলামী আন্দোলনে। হিংসা ও বিদ্বেষের রাজনীতিকে বিদায় জানিয়ে আমরা শান্তির রাজনীতি চাই।

 

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন রায়পুরা উপজেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব মতি (শিপলু মোল্লা), দক্ষিণ শাখার সভাপতি মাওলানা বরকত উল্লাহ রনি, পৌর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর