ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

আবারও রেলপথ অবরোধ করলেন বাকৃবি শিক্ষার্থীরা


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:০২ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগতদের হামলার প্রতিবাদ ছয়দফা দাবিতে আবারও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার ( সেপ্টম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেলপথে অবস্থান নিয়ে অবরোধ করা হয়। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে।

এসময় রেললাইনে বসে ছয় দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সোমবার ( সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে একই দাবিতে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থী শিবলী সাদী বলেন, আমরা আমাদের ছয় দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করছি। আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। দ্রুত এর সমাধান চাই।

 

প্রসঙ্গত, গত রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাকে কেন্দ্র করে সভাস্থলে তালা লাগিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করেন বাকৃবি শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর হামলা করে এবং শিক্ষকরা তালা ভেঙে বের হয়ে আসেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় হল বন্ধ ঘোষণা করে প্রশাসন। তবে সেই ঘোষণা প্রত্যাখান করে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর