ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

শিবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও গাছের চারা প্রদান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:১৬ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার মহাস্থান পুন্ড্র যুব উন্নয়ন সংস্থার আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, গাছের চারা বিতরণ, মাদক- বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে জন সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহাস্থান পুন্ড্র যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ সোহাগ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বৃহস্পতিবার সকাল ১১টায় মহাস্থান জাদুঘর চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা- উপজেলার বিভিন্ন সুনাম ধন্য মেধাবী শিক্ষার্থীদের পরিক্ষা মূলক নির্বাচন করে তাদের মাঝে মহাস্থান পুন্ড্র যুব উন্নয়ন সংস্থার সংগঠনের পক্ষ হতে ক্রেস্ট প্রদান, পরিবেশ ভারসম্য রক্ষায় সচেতনতা বাড়াতে গাছের চারা বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে মাদক- বাল্য বিবাহ সামাজিক ব্যাধি এর বিরুদ্ধে রুখে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বার্তা দেন মহাস্থান পুন্ড্র যুব উন্নয়ন সংস্থার সদস্যরা। পুন্ড্র যুব উন্নয়ন সংস্থার আয়োজনে দিনভর কৃতি শিক্ষার্থীদের মাঝে সামাজিক সমস্যা নিয়ে সচেতনতা তৈরি, বিদ্যমান মাদকের কুপ্রভাব, আত্মহত্যা এবং বাল্যবিবাহের নেতিবাচক দিকগুলো তুলে ধরা হয়, যাতে তরুণ ও কৃতি শিক্ষার্থীরা এই সমস্যা গুলো থেকে দূরে থাকে এবং সুস্থ ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখে।

এসময় বক্তারা বলেন, বাল্য বিবাহ ও মাদক রোধে প্রয়োজন সামাজিক আন্দোলন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক ডা.আব্দুল মজিদ প্রামাণিক, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের তোছাদ্দেক হোসেন, শিবগঞ্জ- সোনাতলা পুলিশের এ সার্কেল রবিউল ইসলাম, মহাস্থান শাহ সুলতান (রঃ) ফাযিল ডিগ্রী মাদ্রাসা অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান,

শিবগঞ্জ উপজেলা বিএনপি ও মাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, মহাস্থান উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক নূরুল ইসলাম, সমাজ সেবক বেলায়েত হোসেন বেলাল, আব্দুল আলীম, প্রন্ড্র যুব উন্নয়ন সংস্থার সভাপতি এনামুল হক সুমন প্রমুখ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর