ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


  • আপলোড সময় : শনিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:২৩ পিএম

নাটোর প্রতিনিধি

ফুটবল খেলায় তারুণ্যের জাগরন মাদকমুক্ত হোক আমাদের জীবন এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার বিকেলে নাটোর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসকের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এ সময় অন্যান্যের মধ্যে  উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত,অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসমা খাতুন সহ সরকারী কর্মকর্তারা। খেলায় নাটোরের ৭ টি উপজেলা ও নাটোর পৌরসভার একটি করে দল অংশগ্রহন করছে।

উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভা ও নলডাঙ্গা উপজেলা অংশগ্রহন করছে। টুর্নামেন্টে বিভিন্ন দলে দেশী ও বিদেশী খেলোয়ার অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় নাটোর পৌরসভা ০ নলডাঙ্গা  উপজেলা ০ ফুল টাইম খেলায় গোল শূন্য হলে পরে  ট্রাইব্রেকারে নাটোরের নলডাঙ্গা উপজেলা ০৫ ও  নাটোর  পৌরসভা  দল০৪ গোলে পরাজিত  হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর