ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলো


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৪:৫২ পিএম

স্টাফ রিপোর্টার 

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলে। সারাদিনে কোথাও কোনো ধরনের সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।


নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজই ফলাফল প্রকাশ করা হবে। উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত ৮০ শতাংশ এবং নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ৮২ শতাংশ ভোট পড়েছে।


উদয়ন কেন্দ্রের প্রধান এস এম শামীম রেজা জানান, সবচেয়ে বেশি ভোট পড়েছে কবি জসিম উদদীন হলে। সেখানে ১,৬৪০ জন শিক্ষার্থীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোট দিয়েছেন। অন্যান্য হলগুলোতেও উপস্থিতি ছিল সন্তোষজনক।


ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮,৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার রয়েছেন ২০,৯১৫ জন। এবারের নির্বাচনে মোট ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর