ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৫১ পিএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা মো. জহির উদ্দিন (৪২) নিহত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে আফ্রিকার মেফ্লাউর এর পুবালাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত জহির মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নুর আহম্মদ ড্রাইভার বাড়ির নুর আহম্মদের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, জীবিকার তাগিতে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জহির উদ্দিন। যাওয়ার পর কষ্টে ছিলেন। পরে ওই দেশের পুবালাঙ্গা এলাকায় দোকান দিয়ে ব্যবসা শুরু করেছেন। ১৬ বছর তিনি দেশে আসেন নি।

জহিরের বড় ভাই মো. রেজাউল করিম বলেন, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় খবর আসে আমার ভাইকে গুলি করে মেরে ফেলেছে। আমার ভাই যাওয়ার পর দীর্ঘ ১৬ বছর দেশে আসেন নি। এখন লাশ হয়ে আসবেন। তিনি আরো বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর দেশে আনা হবে। জহিরের আত্মীয় ও এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, জহির ভাই মারা যাওয়ার খবর শুনে খুব খারাফ লাগছে। বিদেশে যাওয়ার পর আর দেশে আসেনি।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর