ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাঙ্গুনিয়া লালানগরে ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:১৪ পিএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি (Village Defence Party) মৌলিক প্রশিক্ষণ কর্মশালার কার্যক্রম আজ মঙ্গলবার সকালে উত্তর রাঙ্গুনিয়া স্কুলের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণে দেন রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান। এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা প্রশিক্ষিকা নাদিরা পারভীন, কোম্পানি কমান্ডার মো. শহীদউল্লাহ, সাংবাদিক ইসমাঈল হোসেন নয়ন, ভিডিপি লালানগর ইউনিয়ন দলনেতা কাজী সিরাজুল হক।

দিনব্যাপী কার্যক্রমে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন ভিডিপি সদস্যদের অগ্নি নিরাপত্তা, অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজ, প্রাথমিক অগ্নি নির্বাপন কৌশল এবং জরুরি অবস্থায় করণীয় বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করে।এসময় ফায়ার স্টেশনের কর্মকর্তারা অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করে প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।

আগামী সাত দিন ধরে এই প্রশিক্ষণ চলবে বলে জানা গেছে। ১০ দিনের এই কর্মসূচীতে প্রশাসনিক, মৎস, কৃষি ,আইন শৃঙ্খলা, ফায়ারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর