ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 'যাচাই না করা' সংবাদে সাংবাদিকদের হতে পারে ১০ বছরের জেল সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই ভোটের তারিখ চূড়ান্ত: ইসি সচিব খোঁজ পেলেই ৭ দণ্ডপ্রাপ্তকে গ্রেপ্তার করে আনা হবে: চিফ প্রসিকিউটর সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা

নির্বাচনের পর শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন আবু বাকের


  • আপলোড সময় : বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:০৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গণতান্ত্রিক চর্চার স্বার্থে নিজের পরাজয় মেনে নিতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা আবু বাকের মজুমদার। বাগছাস সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচন করে তিনি ২ হাজার ১৩১ ভোট পেয়েছেন। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ জিএস পদে জয়ী হয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে। ভোটের দিক দিয়ে বাকের চতুর্থ অবস্থানে ছিলেন।

নির্বাচনের পরদিন বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “গতকাল (মঙ্গলবার) উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হলেও কিছু জায়গায় অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। তারপরও গণতান্ত্রিক চর্চায় পরাজয় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই।”

বাকের আরও বলেন, “খুব দুঃসময়েও এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সবকিছু বাজি ধরেছি। আমার ছাত্রজীবনের স্বপ্ন ছিল শেখ হাসিনার পতন, সেটি সফল হয়েছে। যতদিন এ ক্যাম্পাসে থাকবো, ততদিন আপনাদের সাথেই আছি।”

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর