ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

গণ অধিকার পরিষদ, জামায়াত ঘুরে এনসিপিতে, অবশেষে অব্যাহতি


  • আপলোড সময় : বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:০৯ পিএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :

গণ অধিকার পরিষদ এবং জামায়াতের যুব সংগঠন ঘুরে অবশেষে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া সুন্দরগঞ্জের আজিজুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা এনসিপির দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে দলের যাবতীয় কর্মকাণ্ড থেকে সাময়িক বিরত রাখা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদেশ কার্যকর থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ মুঠোফোনে বলেন, “আজিজুর রহমান দিনদিন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু জবাব না পাওয়ায় অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভবত অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই তিনি আমাদের দলে যোগ দিয়েছিলেন।

জানা গেছে, আজিজুর রহমান রাজনৈতিক জীবন শুরু করেন গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের সুন্দরগঞ্জ উপজেলার সমন্বয়কারী হিসেবে। পরে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের দহবন্দ ইউনিয়ন শাখার প্রচার প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।

এসব বিষয়ে আজিজুর রহমান সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমাকে দলের কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আমি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সব কিছু পরিষ্কার করব।তিনি আরো জানান, এনসিপিতে যোগদানের আগে তিনি গণ অধিকার পরিষদ জামায়াতের যুব বিভাগে দায়িত্ব পালন করেছিলেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, “একাধিক রাজনৈতিক সংগঠন ঘুরে এনসিপিতে যোগ দেওয়া এবং এরপর দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ ধরনের ঘটনা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভাবমূর্তির জন্য মারাত্মক সংকেত হিসেবে ধরা হয়।

আকাশজমিন/আরআর




এ সম্পর্কিত আরো খবর