শিবগঞ্জ
(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার
শিবগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্মিত ৪
তলা নতুন ভবনের শুভ
উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার
(১১সেপ্টেম্বর) এ ভবনের উদ্বোধন
করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা
আফরোজা। এলজিইডি কর্তৃক বাস্তবায়িত ৬ কোটি ৬৩
লক্ষ টাকা ব্যয়ে ভবনটি
কহিনুর সাবরিনা জেভী ঠিকাদার প্রতিষ্ঠান
কর্তৃক নির্মিত হয়।
এছাড়া
জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন
ও উদ্বোধন করেন, সেগুলো হলো- উপজেলা পরিষদ
চত্বরে পতাকা মঞ্চ উদ্বোধন, শিবগঞ্জ
পৌরসভা পরিদর্শন, সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন,
বানাইল মডেল সঃ প্রাথমিক
বিদ্যালয় পরিদর্শন; বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার,
অসহায় মহিলাদের স্বাবলম্বীকরণে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে
স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী
বিতরণ করেন।
পরে
উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।