ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

নরসিংদী শিবপুরে দুই ভাইকে কু*পিয়ে হত্যা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:৪৪ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচা ও চাচাতো ভাইয়ের হাতে দুই ভাই নিহত হয়েছেন।  বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—অলিউল ইসলাম সোহাগ (৪০) ও সাজ্জাদ হোসেন রানা (৩৫)। তারা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশে টিউবওয়েলের পানি প্রবাহকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা মামুন ও তার ছেলে দিদার ও বিদ্যুৎ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ছুরিকাঘাতে ছোট ভাই রানা ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় বড় ভাই সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের মা শামীমা আক্তার অভিযোগ করে বলেন, “টিউবওয়েলের পানি নিয়ে ঝামেলার জেরে আমার ছোট ছেলে রানাকে কুপিয়ে হত্যা করা হয়। চিৎকার শুনে সোহাগ ছুটে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে মারা হয়। আমি আমার দুই ছেলের হত্যাকারীদের বিচার চাই।”

শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


এ সম্পর্কিত আরো খবর