ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বামনডাঙ্গায় ট্রেনের হুক ছিঁড়ে বুড়িমারী এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন!


  • আপলোড সময় : শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৮:২৪ পিএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলস্টেশনে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালো যাত্রীবাহী বুড়িমারী এক্সপ্রেস। ট্রেন ছাড়ার মুহূর্তে বিকট শব্দে ছিঁড়ে যায় দুটি বগির হুক, ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বগি। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শতশত যাত্রীর মধ্যে। চিৎকার-চেঁচামেচি শুরু হলেও ভাগ্যক্রমে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ঘটনা ঘটে। তবে প্রাণহানি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতির পর ছাড়ার সময় বিকট শব্দে হঠাৎ - এবং - বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। মুহূর্তেই বগি আলাদা হয়ে ট্রেন থেমে যায়। এতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। ঘটনার পর অন্তত দুই ঘণ্টা ট্রেন বন্ধ থাকে। পরে করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হুক এনে জরুরি মেরামত কাজ শুরু করে কর্তৃপক্ষ।

 বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া জানান, “ভাগ্যিস বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বগি সংযোগ ঠিক করেই ট্রেনটি গন্তব্যে ছেড়ে যাবে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর