ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নাটোরে ৪ মণ ১৪কেজি গাঁজাসহ চারজন আটক


  • আপলোড সময় : রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৬:৫৯ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরে পৃথক দুটি অভিযান চালিয়ে (১৭৪ কেজি) ৪মণ ১৪ কেজি গাজাসহ  চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার  (১৪ সেপ্টেম্বর )  সকাল সাড়ে পাঁচটার সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি )শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় পৃথক দুটি চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার  ৬নং ওয়ার্ডের শেখটোলা (কাশিবাটিপাড়া) মহল্লার মজুর ছেলে মোঃ লালন (২৫), এবং একই এলাকার সাইদুর রহমানের ছেলে মোঃ সাবেরুল ইসলাম শহিদ (৩৫) , একই জেলার নাচোল উপজেলার ভগরইল (মধ্যপাড়া) গ্রামের দুলাল উদ্দীনের ছেলে ওয়াদুদ (২৫), এবং একই এলাকার মৃত বাহার আলীর  ছেলে মোঃ ফসের আলী  সোহেল (২৯)।

 নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান যে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাসে ভোর সাড়ে পাঁচটার সময় চেকপোস্ট বসিয়ে ঢাকা-নারায়গঞ্জ হতে চাঁপাইনবাবগঞ্জ গামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৫-০২২৭) প্লাষ্টিকের ক্যারেট বহনকারী ট্রাক তল্লাশি চালিয়ে  ১৬০ (৪মণ) গাঁজাসহ লালন ও সাবেরুল নাম দুইজনকে আটক করা হয়।

অপরদিকে একই এলাকায় সকাল সাড়ে ৬টার সময় চেকপোস্ট বসিয়ে  নোয়াখালী হতে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী (গ্রামীণ ট্রাভেলস) বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৫৪০) তল্লাশি চালিয়ে যাত্রীর সিটের নিচ থেকে ১৪ কেজি গাঁজাসহ দুলাল ও ফসের আলী সোহেল কে আটক করা হয়। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম  নিশ্চিত করে বলেন, এই বিষয়ে নাটোর সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, নাটোর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে  জিরো টলারেন্স নীতি কার্যক্রম পরিচালনা করছে। জেলা পুলিশের  এ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর