ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

আতাইকুলায় পূবালী ব্যাংক পিএলসির তারুণ্যের উৎসব


  • আপলোড সময় : রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৭:১৮ পিএম

পাবনা প্রতিনিধি:

পাবনার আতাইকুলায় দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উৎযাপন করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের প্রধান উপ-মহাব্যবস্থাপক মোঃ সাজিদুর রহমান।

গতকাল ১৪ সেপ্টেম্বর, রোববার বেলা ১১ টার দিকে আতাইকুলা-মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজ মিলনায়তনে জাতীয় সংগীত পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পূবালী ব্যাংক পিএলসি আতাইকুলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের প্রধান উপ-মহাব্যবস্থাপক মোঃ সাজিদুর রহমান। বিশেষ হিসাবে বক্তব্য রাখেন, আতাইকুলা-মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ হেল আল মাহমুদ, পূবালী ব্যাংক পিএলসি শালগাড়িয়া ইসলামী শাখার ব্যবস্থাপক মোঃ আরিফুজ্জামান।

ধান অতিথি বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে আর্থিক খাতে সেবার মান জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। ব্যাংকিং আর্থিক লেনদেন সংক্রান্ত সকল কাজ এখন হাতের মুঠোয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের আর্থিক খাত ডিজিটালাইজেশনের পথে ক্রমেই এগিয়ে যাচ্ছে। উদ্যোগগুলোকে সফল করার লক্ষ্যে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ এগিয়ে চলেছে। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সেবার মানসিকতা নিয়ে গ্রাহকসেবা প্রদান করতে হবে। ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। গ্রাহকরা যেন প্রতারিত না হন সেদিকে খেয়াল রেখে তাদেরকে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে। দায়িত্বশীল হতে হবে।তিনি গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে গ্রাহক সচেতনতামূলক বেশ কয়েকটি অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: ইসমাইল হোসেন ভুইয়া, জামায়াতে ইসলামী আতাইকুলা শাখার আমির মো: শহিদুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি কাশিনাথপুর শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলাম, আতাইকুলা শাখার সিনিয়র অফিসার হাফিজুর রহমানসহ সাংবাদিক, শিক্ষক বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে তারুণ্যের উৎসব-২০২৫ গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে আতাইকুলা-মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজ চত্বরে বিভিন্ন্ প্রজাতির বৃক্ষের চারা রোপন করা হয়।

 

আকাশজমিন /আরআর


এ সম্পর্কিত আরো খবর