ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী 'যাচাই না করা' সংবাদে সাংবাদিকদের হতে পারে ১০ বছরের জেল সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরই ভোটের তারিখ চূড়ান্ত: ইসি সচিব খোঁজ পেলেই ৭ দণ্ডপ্রাপ্তকে গ্রেপ্তার করে আনা হবে: চিফ প্রসিকিউটর সরকারি অফিসে ‘স্যার’ বলা বাধ্যতামূলক করা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা জুলাই গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: মীর শাহে আলম

খুলনা বিভাগে বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৩:৪৫ পিএম

খুলনা বিভাগে বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বাড়াতে ৯টি নতুন জিআইএস টাইপ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ২৫৫ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৮২৫ টাকা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের আওতায় প্যাকেজ নং-১১ এর মাধ্যমে ৪টি নতুন ৩৩/১১ কেভি ১*১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হবে। এই অংশের কাজ পাবে টিএসটিএল-ইইএল কনসোর্টিয়াম। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৫৫০ টাকা, যা দাপ্তরিক প্রাক্কলনের তুলনায় ৯.৪৮ শতাংশ বেশি।

এছাড়া, প্রকল্পের প্যাকেজ নং-৩ এর আওতায় আরও ৫টি নতুন ৩৩/১১ কেভি ২*১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করবে একই প্রতিষ্ঠান। এতে ব্যয় হবে ১৫১ কোটি ৪ লাখ ৮৫ হাজার ২৭৫ টাকা, যা প্রাক্কলিত ব্যয়ের তুলনায় ৯.০৫ শতাংশ বেশি।

বৈঠকে আরও একটি সিদ্ধান্তে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) অপারেশন ও মেইনটেন্যান্স কনট্রাক্টর নিয়োগ সংক্রান্ত দরপ্রস্তাব বাতিল করা হয়েছে।

আকাশজমিন /আরআর 


এ সম্পর্কিত আরো খবর