ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:১৭ পিএম

শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে কুয়েত প্রবাসীর স্ত্রী রানী বেগম (৪০) ছেলে ইমরান হোসেন (১৮)-এর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সাদুল্ল্যাপুর বটতলা গ্রামে ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে বাড়ির মালিক ইদ্রিস আলী কুয়েতে থাকেন। বাড়িতে তার স্ত্রী ছেলে থাকতেন। কুয়েত থেকে দেশে ফেরার আগে বাড়িতে মেরামতের কাজ চলছিল। আজ সকালে কাঠমিস্ত্রী কাজ করতে এসে দরজা বন্ধ পান। মোবাইলে রানী বেগমকে কল দিয়েও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দিলে তারা দরজা ভেঙে প্রবেশ করেন এবং মা-ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

ঘটনার পর থেকে ইমরানের প্রতিবেশী বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বজনদের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করেছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকাণ্ডের সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বলেন, বাড়িতে ডাকাতি নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত শেষে জানা যাবে। তবে বাড়ি থেকে মোটরসাইকেল নেই।

আকশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর