ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

নাটোরে ৪ শহীদকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:৪১ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরে চার শহীদকে নিয়ে অপচেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শহীদ পরিবার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের হাফরাস্তায় এক রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন করা হয়।   সংবাদ সম্মেলনে শহীদ আকিবের বাবা অধ্যক্ষ মো. দোলেয়ার হোসেন খান বলেন, শহীদ হওয়ার প্রেক্ষিতে সরকার আমাদের সুবিধা দেবে- এই যদি ষড়যন্ত্রের কারণ হয়ে থাকে, আপনারা যারা হিংসা ও প্রতিহিংসার করছেন।

তাদের কাছে অনুরোধ, আমাদের সন্তানদের ফিরেয়ে দেন। আমাদের জন্য কোনো কিছু করার দরকার নেই। আপনাদের কোটি টাকা দেবো এবং সারাজীবন আপনাদের গোলামী করবো। আমাদের শহীদ সন্তানদের ফিরিয়ে দেন। আপনারা কোনে আমাদের শহীদ সন্তানদের নিয়ে এত ষড়যন্ত্র করেছেন।

তিনি আরও বলেন, পুরো দেশ জুলাই আন্দোলনে উদ্বুদ্ধ ছিল। আমাদের সন্তানরা এ আন্দোলনে অংশ নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতা করার জন্য আমাকে কলেজ থেকে আটক করা হয়। আন্দোলন সংগ্রাম থেকে চক্রান্ত করে আমাদের শহীদ সন্তানদের এ তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এরপর তাদের সন্ত্রাসী বানোনোর চক্রান্ত করা হবে। আগুনে পুড়ে নিহত আমাদের সন্তানরা শহীদ নয় বলে অপচেষ্টা করা হচ্ছে। আমরা এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শহীদের সম্মান অনেক, আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিয়েছেন, দরকার হলে আমরাও জীবন দেব।

এ সময় সংবাদ সম্মেলনে শহীদ মেহেদী হাসান রবিনের স্ত্রী ওয়াহিদা হাসান, শহীদ আকিবের বাবা মো. দোলেয়ার হোসেন খান, শহীদ শরিফুল ইসলামের ছেলে ফরহান ফুয়াদ এবং শহীদ ইয়াসিন আলীর বাবা ফজের আলীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন.।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর