ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

শিবগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ


  • আপলোড সময় : রবিবার ০৫ অক্টোবর, ২০২৫ সময় : ৬:১৪ পিএম

শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস-চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজুকে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে । শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় দিকে উপজেলার পৌরসভা এলাকার চকভোলাখাঁ মহল্লায় এ ঘটনা ঘটে।

রিজ্জাকুল ইসলাম রাজু চকভোলাখাঁ এলাকার বদর উদ্দিনের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। সেইসঙ্গে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু তার মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসেন। এখবর পেয়ে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মামুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ‘জুলাই বিপ্লব’ মামলার এজাহারভুক্ত আসামী রাজুকে গ্রেপ্তার করে। তাকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নেওয়ার সময়, হঠাৎ করে এলাকাবাসী ও স্বজনরা উত্তেজিত হয়ে পুলিশের পথ আটকে রাজুকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ঘটনার পর থেকে রাজু পলাতক রয়েছে।

 

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার চকভোলাখাঁ মহল্লায় গিয়ে রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে। পরে হাতে হ্যান্ডকাফ পরিয়ে থানার আনার সময় গ্রামের নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে রাজুকে ছিনিয়ে নিয়ে যায়।

 

তিনি আরও বলেন, রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা ভাংচুরসহ রাজনৈতিক একাধিক মামলা রয়েছে। ঘটনার পরপরই পুলিশ রাজুকে গ্রেপ্তার ও হ্যান্ডকাফ উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত উদ্ধার বা আটক হয়নি।' এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য বিরাজ করছে।

 

আকাশজমিন / আরআর

 


এ সম্পর্কিত আরো খবর